Content area
Full text
Iraqis who “undermine national independence” online could face life sentence
[ Image removed: ]বাগদাদ। মোহাম্মদ হুজামের ছবি [সিসি বাই-এসএ ৪.০ (https://creativecommons.org/licenses/by-sa/4.0)]।
বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এবং রাজনৈতিক কর্মীরা ইরাকি পার্লামেন্টকে একটি বিতর্কিত সাইবার অপরাধ সংক্রান্ত খসড়া আইন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। আইনটি গৃহীত হলে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে।প্রণীত খসড়া আইনটিতে পাঠ্যাংশে শুধু অস্পষ্টভাবে সংজ্ঞায়িত বক্তব্য সম্পর্কিত অপরাধের জন্যে দীর্ঘ কারাদণ্ডের বিধান রয়েছে। এর ৩নং ধারা “দেশের স্বাধীনতা, সংহতি ও নিরাপত্তা, বা তার সার্বিক অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, বা নিরাপত্তাজনিত স্বার্থসমূহের ক্ষতি” অথবা “সাম্প্রদায়িক দ্বন্দ্ব উস্কে দেয়া, নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানো, বা দেশের সুনাম ক্ষুন্ন” করার জন্যে “কম্পিউটার এবং ইন্টারনেট” ব্যবহার করার দায়ে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশাল জরিমানার কথা বলা হয়েছে।
ধারা ৪ এবং ধারা ৬ অনুসারে “সন্ত্রাসী কর্মকাণ্ড ও ধারনা” প্রচার (ধারা ৪) অথবা “ইলেকট্রনিক আর্থিক ব্যবস্থার আস্থা দুর্বল করে দেয়ার উদ্দেশ্যে মিথ্যা বা বিভ্রান্তিকর ঘটনা প্রকাশ বা প্রচার” (ধারা ৬) করায় অভিযুক্ত হওয়ার শাস্তি একই।
এই বছরের গোড়ার দিকে উপসাগরীয় মানবাধিকার কেন্দ্র সতর্ক করে দিয়েছে যে:
সন্ত্রাসবাদের একটি...




