Content area
Full text
নেটনাগরিক প্রতিবেদন: দীর্ঘ কারাবাসের পর মুক্তির অপেক্ষায় মিশরের শীর্ষ দুই ডিজিটাল কর্মী
অ্যাডভক্স নেট-নাগরিক প্রতিবেদন বিশ্বজুড়ে ইন্টারনেট অধিকারগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা থেকে উত্তরণ এবং উদীয়মান প্রবণতাগুলির একটি আন্তর্জাতিক আলোকপাত উপস্থাপন করে। এই প্রতিবেদনটিতে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের ২২ থেকে ২৮ তারিখের বিভিন্ন সংবাদ এবং ঘটনা কাভার করা হয়েছে।
আগামী সপ্তাহগুলিতে মিশরের দুইজন বিশিষ্ট ডিজিটাল কর্মী কারাগার থেকে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। একজন হলেন ফটোগ্রাফার মাহমুদ আবু জাইদ এবং অন্যজন হলেন ব্লগার এবং রাজনৈতিক কর্মী আলা আব্দ এল ফাত্তাহ – যারা দু’জনই গত পাঁচ বছরের বেশিরভাগ সময় জেলে কাটিয়েছেন।
তাদের পরিবার এবং সমর্থকরা তাদের সময়মত মুক্তি দেখতে দৃঢ় সংকল্পবদ্ধ। কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা তাদের মুক্তি বিলম্বিত করতে পারে এই আশংকায় উদ্বেগ বাড়ছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে আব্দ এল ফাত্তাহসহ ১৮ জন রাজনৈতিক বন্দীর পরিবারকে জেলখানায় তাদের প্রিয়জনদেরকে দেখা করার অনুমতি দেয়া হয়নি।
২০১৯ সালের ১৭ মার্চ থেকে আব্দ এল ফাত্তাহ কারাগারের মেয়াদ শেষ করে পুলিশের ঘনিষ্ঠ নজরদারিতে থাকবেন এবং তাকে থানায় পরবর্তী পাঁচ বছরের প্রতিটি রাত কাটাতে হবে।
২০১১ সালে সাবেক রাষ্ট্রপতি হোসনি মুবারককে উৎখাতে সাহায্যকারী বিক্ষোভের নেতৃস্থানীয় কন্ঠস্বর ছিলেন আলা আব্দ এল ফাত্তাহ এবং তার জীবদ্দশায় ক্ষমতাসীন প্রত্যেকটি মিশরীয় রাষ্ট্রপ্রধান তাকে হয় জেলে রেখেছে নয় তদন্ত-জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের পূর্বানুমতি ছাড়া প্রকাশ্য বিক্ষোভ নিষিদ্ধ করা মিশরীয় বিক্ষোভ আইন লঙ্ঘন করার দায়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়াও সরকারি অভিশংসক আব্দ এল ফাত্তাহার বিরুদ্ধে একটি টুইটের মাধ্যমে বিচার বিভাগকে “অপমান করার” কথিত অভিযোগে একটি পৃথক মামলা করেছিল। টুইটটিতে ফাত্তাহ স্বাধীনতার অভাবের জন্যে মিশরের বিচার ব্যবস্থার সমালোচনা করেছিলেন।
২০১৬ সালে নির্বিচারে আটক বিষয়ক জাতিসংঘের কার্যনির্বাহী গোষ্ঠী এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে আব্দুল ফাত্তাহার আটকটি “নির্বিচার” ছিল এবং তার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের নিশ্চয়তা অস্বীকার করা হয়েছিল। ২০১৮ সালের ডিসেম্বর থেকে তার পরিবার তার সময়মত মুক্তির সমর্থন করে অনলাইনে “আলার ১০০ দিন” নামে একটি সক্রিয় প্রচারণা চালাচ্ছে।
[ Image removed: ]মাহমুদ আবু জাইদ ওরফে শওকান। @সিলুনা২৭ টুইটারে ছবিটি শেয়ার করেছে।
অনলাইনে শওকান হিসেবে পরিচিত মাহমুদ আবু জাইদকে ডেমোটিক্সে কর্মরত অবস্থায় ২০১৩ সালের রাব্বা আল আদাওয়েয়ার অবস্থান ধর্মঘটের রক্তাক্ত ছত্রভঙ্গের ছবি তোলার দায়ে অবৈধভাবে আটক করে বিচার করা হয়েছে। সাবেক মিশরীয় রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসির রাষ্ট্রপতিত্বের অবসান ঘটানো...




