Content area
Full text
নদীতে পয়ঃনিষ্কাশনের চিত্রগ্রহণের জন্যে এই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে
[ Image removed: ]একটি অধিকার গোষ্ঠী জানিয়েছে যে তিন জন প্রকৃতি মাতা কর্মী ১৭ জুন ২০২১ তারিখে নমপেনের নদীর তীরে অনুরূপ একটি নর্দমার তোলা ছবির মতো টনলে সাপে বয়ে যাওয়া নর্দমাটির দৃশ্যধারণ করছিলেন। ভিওডি ইংরেজির ছবি ও ক্যাপশন
মাইকেল ডিকিনসনের অতিরিক্ত প্রতিবেদনসহ মেক দারার এই নিবন্ধটি মূলত কম্বোডিয়ার একটি স্বাধীন সংবাদ সাইট ভিওডি সংবাদের প্রকাশিত হয়েছিল এবং বিষয়বস্তু ভাগাভাগি করে নেওয়ার একটি চুক্তির অংশ হিসেবে এটি গ্লোবাল ভয়েসেসে পুনঃপ্রকাশিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা “বিদ্রোহী” গোষ্ঠী সরকারকে পতনের জন্যে বিদেশি অর্থ ব্যবহার করছে বলে অভিযোগ করার পর এই সপ্তাহে কম্বোডিয়ায় পরিবেশ সংগঠন প্রকৃতি মাতার চারজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ জুন তারিখে গ্রেপ্তারকৃতদের বর্তমান অবস্থা সম্পর্কে জানার জন্যে জাতীয় পুলিশের মুখপাত্র ছায় কিম খোইন অথবা পৌর আদালতের কোন মুখপাত্র কারো সাথেই যোগাযোগ করা যায়নি।
১৬ জুন কর্মীদের তিনজনকে নমপেনে এবং চতুর্থজনকে কান্দাল প্রদেশের হেফাজতে নেওয়া হলেও ১৭ জুন কিম খোইন কেবল তিনজনকে গ্রেপ্তারের কথা বলেছেন।
কম্বোডীয় মানবাধিকার কেন্দ্র বৃহস্পতিবার জারি করা একটি সতর্কবার্তায় বলেছে চারজন কর্মীই পরিবেশ গ্রুপ প্রকৃতি মাতার সদস্য। কেন্দ্র জানিয়েছে যে নমপেনে গ্রেপ্তার হওয়া তিনজন টনলে সাপ নদীতে প্রবাহিত নর্দমার চিত্রগ্রহণ করছিল।
গতবছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হওয়া প্রকৃতি মাতার আরো তিনজন কর্মীকে গত মাসে উস্কানির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১৭ জুন তারিখে কিম খোইন বলেছেন...




