Content area
Full text
অনলাইনে এখন অনেক ভিডিও বাংলা ভাষায় প্রকাশিত হচ্ছে
দ্য আজাইরা লিমিটেডের একটি ভিডিওর স্ক্রিনশট। ভিডিওটি দেখতে ছবিতে ক্লিক করুন।
বিস্তারিত জানতে গ্লোবাল ভয়েসেসের বিশেষ কভারেজ কোভিড-১৯ এর বৈশ্বিক প্রভাব দেখুন।
প্রতিদিন বিশ্বজুড়ে দুই বিলিয়নেরও বেশি ব্যবহারকারী ইউটিউবে এক বিলিয়ন ঘন্টার বেশি ভিডিও দেখেন। প্ল্যাটফর্মটি এত জনপ্রিয় যে প্রতি মিনিটে 500 ঘন্টারও বেশি ভিডিও আপলোড করা হয় বিশ্বের ১০০র ও বেশী দেশ থেকে।
ধীর ইন্টারনেট গতি এবং ইন্টারনেট ব্যবহারকারী তুলনামুলকভাবে কম থাকার ফলে বাংলাদেশে ইউটিউবের প্রবৃদ্ধি দীর্ঘদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল। ২০১৮ সালে মোবাইল কোম্পানিগুলো ফোর জি পরিষেবা চালু করার পর থেকে দেশে ইউটিউব দর্শকদের সংখ্যা বেড়ে গেছে। এটি বিশেষত বাংলা ভাষায় নতুন ভিডিও নির্মাতাদের প্রণোদনা দিয়েছে যারা সহজে প্রচুর পরিমাণে দর্শক ও নিয়মিত গ্রাহক পেয়েছেন।
করোনাভাইরাসের কারণে চলমান “দেশব্যাপী দীর্ঘ ছুটির” (লকডাউন) চলাকালীন সময়ে বাংলাদেশীরা স্বাভাবিকের চেয়ে ৫০ শতাংশেরও বেশি সময়ে ইন্টারনেট ডেটা ব্যবহার করছেন বলে রিপোর্ট এসেছে, এবং তাদের বেশিরভাগ স্থানীয় ভাষায় ইউটিউব এবং ফেসবুক ভিডিও দেখছেন।
মোবাইল ভিত্তিক প্রবৃদ্ধি
বিটিআরসির তথ্য অনুযায়ী ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, বাংলাদেশে ১৬ কোটির বেশি মোবাইল ফোন গ্রাহক এবং ৯.৯৯ কোটি ইন্টারনেট ব্যবহারকারী ছিলেন, যার মধ্যে ৯৪ শতাংশের বেশি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেছেন।
গত তিন বছরে, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালে ইউটিউব দর্শকদের সংখ্যা ছিল প্রায় তিন কোটির মত, তাদের মধ্যে ২৮ শতাংশের বয়স ১৮ থেকে ২৪ বছর বয়সের মধ্যে এবং আরও ২৩ শতাংশের বয়স ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে।
২০১৮ সালের জুন মাসে সরকার ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ৫০ শতাংশ হ্রাস করার পরে এই পরিসংখ্যানগুলি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বিনোদন
স্থানীয় ভাষার ভিডিওগুলির বিষয়বস্তুর মধ্যে শীর্ষস্থানীয় হ'ল বিনোদন (৪৭ শতাংশ), সঙ্গীত (২৪ শতাংশ) এবং জীবনযাপন (১৭ শতাংশ)। এর মধ্যে বেশ কয়েকজন মৌলিক ভিডিও নির্মাতা তাদের প্রকাশিত ভিডিওর মাধ্যমে ক্রমান্বয়ে জনপ্রিয়তা পেয়েছেন। ২০১২ সালে সালমান মুকতাদির তার “স্যামোন দ্যা ব্রাউনফিশ” চ্যানেল শুরু করেছিলেন; এখন তাঁর ১৩ লাখের বেশী ইউটিউব গ্রাহক রয়েছে এবং তরুণ বাংলাদেশিদের সমসাময়িক জীবনধারা নিয়ে তাঁর মজাদার ভিডিওগুলো অনেক দর্শকের মনোরঞ্জন করে চলেছে:
অন্যান্য জনপ্রিয় ইউটিউব বিনোদনদাতাদের মধ্যে রয়েছে প্রত্যয় হিরণের “দ্য আজাইরা লিমিটেড” এবং “প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট“।
তৌহিদ আফ্রিদি ২০১৫ সালে বাংলাদেশের অন্যতম কনিষ্ঠ ইউটিউবার হিসাবে ভিডিও আপলোড শুরু করেছিলেন এবং এখন ত্রিশ লাখের বেশি গ্রাহককে নিয়ে গর্ব করেন। তার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মজাদার কৌতুক এবং ব্যক্তিগত ভ্রমণ নিয়ে ভ্লগ...




