Content area
Full text
প্রযুক্তি ও মানবাধিকারের বিশ্বসংবাদ।
[ Image removed: ]ছবিটি পাবলিক ডোমেনের জন্যে উন্মুক্ত।
অ্যাডভক্স নেট-নাগরিক প্রতিবেদন বিশ্বজুড়ে ইন্টারনেট অধিকারগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা থেকে উত্তরণ এবং উদীয়মান প্রবণতাগুলির একটি আন্তর্জাতিক আলোকপাত উপস্থাপন করে। এই প্রতিবেদনটিতে ২০১৯ সালের ২৭ অক্টোবর থেকে ১০ নভেম্বর তারিখ পর্যন্ত বিভিন্ন সংবাদ ও ঘটনা কাভার করা হয়েছে।
বিবিসির অনুসন্ধানে দেখা গেছে কুয়েত, সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলির লোকজন কালোবাজারে গৃহকর্মী কেনাবেচা করার জন্যে কীভাবে মূলধারার মোবাইল অ্যাপস এবং সামাজিক মিডিয়া পরিষেবাগুলো ব্যবহার করছে। অনুসন্ধানে জড়িত ইনস্টাগ্রাম, গুগল এবং অ্যাপল এর মতো প্রধান প্রধান মঞ্চগুলির উন্নয়নবিধি এবং পরিষেবার শর্তাবলীর সুস্পষ্ট লঙ্ঘন চিহ্নিত হয়েছে।
উপসাগরীয় গার্হস্থ্য শ্রমিকদের অধিকাংশই আফ্রিকা বা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আসে এবং তাদের “কাফালা” বা পৃষ্ঠপোষণা ব্যবস্থায় নিয়োগ দেওয়া হয় যেখানে কর্মী নিয়োগকারী ব্যক্তি বা পরিবার তাদের ভিসা এবং আইনী অবস্থানে নিয়ন্ত্রণ করে থাকে। ব্যবস্থাটি শ্রমিকদের সাথে অমানবিক আচরণ সক্ষম করে তোলার জন্যে কুখ্যাত। সাম্প্রতিক বছর গুলিতে, শ্রমিকরা তাদের দুর্দশার কথা বলার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছে। কিন্তু এটা কখনো কখনো তাদের জন্যে তাদের নিয়োগ কর্তা, এমনকি সরকারী কর্মকর্তাদের হাতে আরো শাস্তি বয়ে এনেছে।
বিবিসির দুজন সাংবাদিক গল্পটির প্রতিবেদন করার জন্যে নিজেদের গৃহকর্মী নিয়োগে আগ্রহী জুটি হিসেবে উপস্থাপন করে গোপনে কুয়েতে গিয়েছিলেন। ইনস্টাগ্রাম, ফেসবুক এবং অ্যাপল ও গুগলের উভয় অ্যাপ স্টোরেই পাওয়া বিক্রয়ের_জন্যে (4Sale) অ্যাপের মাধ্যমে সাংবাদিকরা জনগণকে প্রকাশ্যে স্থানীয় শ্রমআইন লঙ্ঘন করে গৃহকর্মী কেনা বেচা করতে দেখেন। তারা লিখেছেন, “বিক্রেতাদের প্রায় সবাই মহিলাদের পাসপোর্ট জব্দ করে তাদের কোন কর্মবিরতি ও ফোনে কথা বলার প্রায় কোন সুযোগ না দিয়ে ঘরে আটকে রাখার প্রচারণা চালায়। এই সমস্ত কিছুই কুয়েতী শ্রম আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারের মান লঙ্ঘন করে।
প্রযুক্তি মঞ্চগুলির ভূমিকার বিষয়ে মন্তব্য করতে গিয়ে জাতিসংঘের বিশেষ দূত উর্মিলা ভুলা বিবিসিকে বলেছেন কোম্পানিগুলি “একটি অনলাইন দাস বাজারের প্রচার করছে।” “গুগল, অ্যাপল, ফেসবুক বা অন্য কোনও সংস্থা এধরনের কোন অ্যাপ্লিকেশন পৃষ্ঠপোষণ করে থাকলে তাদের জবাবদিহি করতে হবে,” তিনি বলেছেন।
বিবিসি তাদের অনুসন্ধানগুলি নিয়ে প্রযুক্তি কোম্পানি গুলির কাছে নিয়ে গেলে সবাই উদ্বেগ প্রকাশ করেছে। ব্যবহারকারীদের নানা ধরনের পণ্যের বিজ্ঞাপন, বিক্রয় এবং ক্রয়ের সুবিধা দেওয়া ফোরসেল তাদের মঞ্চের গৃহকর্মী বিভাগটি সরিয়ে দিয়েছে। সমস্যাটি দূর হওয়ার সম্ভাবনা না থাকলেও ফেসবুক ইনস্টাগ্রাম থেকে #গৃহপরিচারিকা_হস্তান্তর হ্যাশট্যাগটি নিষিদ্ধ করেছে। অ্যাপল এবং গুগল উভয়ই বলেছে তারা তাদের বিধি লঙ্ঘন করে বলে মনে হয় এমন ধরনের কার্যকলাপ নির্মূল করবে (“অবৈধ ক্রিয়াকলাপে সহায়তা বা প্রচার করে এমন অ্যাপ্লিকেশন” নিষিদ্ধ করে গুগল আর অ্যাপল নিষিদ্ধ করে...




