Content area
Full text
সবার ধারণা রবার্ট রুন্দো ২০২০ সালের শুরু থেকে সার্বিয়ায় রয়েছেন
[ Image removed: ]সার্বিয়ার ফ্যাসিবাদী দেওয়াল লিখন “অভিবাসীদের পুঁতে ফেলুন”কে ফ্যাসিবাদবিরোধী গোষ্ঠী পরিবর্তন করে “শরণার্থীদের স্বাগত” করে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন নোভি সাদের তোলা ছবি, অনুমতি সহ ব্যবহৃত।
সার্বিয়া “মার্কিন নব্য-নাৎসি এবং কুখ্যাত ডানপন্থী উগ্রবাদী আন্দোলনের_ঊর্ধ্বে_ওঠোর প্রতিষ্ঠাতা” রবার্ট রুন্দোকে বহিষ্কার করেছে, ১১ ফেব্রুয়ারি তারিখে সার্বীয় দৈনিক ব্লিচ জানিয়েছে।
ব্লিচের নিবন্ধে প্রকাশিত অনানুষ্ঠানিক তথ্য অনুসারে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সার্বীয় পুলিশ রুন্দোকে পাহারা দিয়ে সার্বিয়াকে বসনিয়া-হার্জেগোভিনাকে সংযুক্ত করা ট্রুবোসিঁকা-সেপাক সীমান্ত পারাপারে নিয়ে গিয়েছিল।
গত নভেম্বর মাসে অনুসন্ধানী প্রতিবেদনের মঞ্চ ঘণ্টা_বাজানো_বিড়াল সার্বিয়ায় রুন্দোর উপস্থিতি সম্পর্কে জনগণকে সতর্ক করে দিয়ে সেই দেশ থেকে তার প্রকাশ করতে থাকা ভিডিওগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করে। এর মধ্যে থাকা একটি ক্লিপে ৩০-বছর বয়সী নিউইয়র্কের কুইন্সের স্থানীয় এই বাসিন্দা বেশ কয়েকদিন আগে স্থানীয় ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীদের পরিবর্তন করে দেওয়া নব্য-নাৎসিদের সার্বীয় জাতীয়তাবাদী দেওয়াল লিখনটি পুনরুদ্ধারে সহায়তা করার কথা গর্ব করে বলেছে।
সাম্প্রতিক বছরগুলিতে মার্কিন শ্বেত-আধিপত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বর্ণবাদ বলকান চরম ডানপন্থী জাতীয়তাবাদী এবং জনপ্রিয়তাবাদী মতবাদগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প-ডান আন্দোলনের সাথে সহযোগিতা ও মৈত্রীর চর্চা গড়ে তোলার চেষ্টা করছে।
[ Image removed: ]২০২০ সালের ৮ নভেম্বর তারিখে রবার্ট রুন্দোর টেলিগ্রাম চ্যানেলের একটি ভিডিওর পর্দা ছবিতে তাকে সার্বিয়ার বেলগ্রেডে উগ্রডানপন্থী একটি দেওয়াল লিখনের সামনে দেখা যাচ্ছে। দেওয়াল লিখনটিতে বর্ণবাদী চিত্র (১৮৬১-১৮৬৪ সালের গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে দাসপ্রথা সংরক্ষণের পক্ষে লড়াইয়ের প্রতীক...




